ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

অবৈধ পথে ইউরোপ যাত্রা, লিবিয়া উপকূলে ডুবে গেল অভিবাসীবাহী নৌকা, ৪ মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:২১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:২১:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
অবৈধ পথে ইউরোপ যাত্রা, লিবিয়া উপকূলে ডুবে গেল অভিবাসীবাহী নৌকা, ৪ মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। প্রতিষ্ঠানটি শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে এবং দুটি নৌকাতেই বিভিন্ন দেশের অভিবাসীরা ছিলেন।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, প্রথম নৌকাটিতে মোট ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন। নৌকাটি উল্টে যাওয়ার পর ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

অন্য নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিলেন—যাদের মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। নৌকাটিতে আটজন শিশু থাকলেও তাদের অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি রেড ক্রিসেন্ট। দুই নৌকায় থাকা মোট ৯৫ জনের মধ্যে কতজনকে জীবিত উদ্ধার করা গেছে, সে সম্পর্কেও এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

সংগঠনটি জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতদের চিকিৎসা সহায়তা দিতে শুরু করে।

মধ্যভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসেবে লিবিয়া দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। মানবপাচার ও নৌকাডুবির ঘটনা বাড়ায় দেশটির সরকার আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে—যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম উচ্চ সংখ্যা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।