ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভেজাল ও অবৈধ পণ্যে হুমকির মুখে দেশীয় কসমেটিকস শিল্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪৪:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ভেজাল ও অবৈধ পণ্যে হুমকির মুখে দেশীয় কসমেটিকস শিল্প ছবি: সংগৃহীত
শিল্প সুরক্ষায় নজরদারি বাড়ানো এবং অসাধু দাপট বন্ধ না করলে দেশীয় কসমেটিকস শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা।
 
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সম্মেলন কক্ষে এএসবিএমিবি আয়োজিত ‘কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পখাতের রপ্তানি: ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
 
তারা বলেন, ব্যাগেজ নীতিমালা নমনীয় হওয়ায় অবৈধভাবে বিদেশি প্রসাধনী পণ্য বাজারে ঢুকছে, এতে দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকার রাজস্ব হারাচ্ছে।
 
এ সময় দেশীয় শিল্প রক্ষায় কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়—পণ্য উৎপাদনের কাঁচামালের শুল্ক হ্রাস, বিদেশি পণ্যে শুল্ক বৃদ্ধি, অবৈধ আমদানি ঠেকানো এবং নকল পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
 
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার যথাযথ পদক্ষেপ নিলে কসমেটিকস খাত দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, এফবিসিসিআইর সাবেক পরিচালক ইসহাকুল হোসেন, অর্থনীতিবিদ ও অভিনেতা মামনুন হাসান ইমনসহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।