ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দিল্লি গাড়িবোমা হামলা: প্রধান সন্দেহভাজন চিকিৎসক উমর নবীর বাড়ি উড়িয়ে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:২৬:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
দিল্লি গাড়িবোমা হামলা: প্রধান সন্দেহভাজন চিকিৎসক উমর নবীর বাড়ি উড়িয়ে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কিল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডা. উমর নবীর বাড়ি বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় অবস্থিত বাড়িটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় গভীর রাতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) সাহায্যে উড়িয়ে দেওয়া হয়।
 

গত ১০ নভেম্বর সন্ধ্যায় লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ২৭ জন আহত হন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায় যে হামলায় ব্যবহৃত হুন্দাই আই২০ গাড়িটির চালক ছিলেন ডা. উমর নবী। বিস্ফোরণে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার হওয়া মানবদেহের অংশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং উমরের মায়ের ডিএনএর সঙ্গে মিলে যাওয়ার পর তাঁর সম্পৃক্ততা নিশ্চিত হয়।
 

তদন্তে উঠে এসেছে আরও দুই কাশ্মিরি চিকিৎসক—মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাথের—নাম। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন উমর। তিনজনই ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ফরিদাবাদে মুজাম্মিলের ভাড়া বাসা থেকে উদ্ধার হয় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক, যা তদন্তকারীদের সন্দেহ আরও জোরদার করে।
 

বিস্ফোরণের পরদিন রাতভর পুলওয়ামা ও আশপাশের এলাকায় অভিযানে নামে জম্মু-কাশ্মির পুলিশ। এ সময় উমরের মা, দুই ভাইসহ ছয়জনকে আটক করা হয়। পরিবারের সদস্যরা জানান, অত্যন্ত মেধাবী ছিলেন উমর এবং পড়াশোনা ও পেশাগত কাজে ব্যস্ত থাকতেন। তবে গত দুই বছরে তাঁর আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছিল বলে দাবি তাঁদের।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।