ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঘোষণা এরদোয়ানের, লক্ষ্য আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৪১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৪১:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঘোষণা এরদোয়ানের, লক্ষ্য আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, দেশটিকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক তুরস্ক গড়ে তোলাই তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিতের এই প্রচেষ্টা দেশের ভেতরে যেমন, পুরো অঞ্চলেও দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম হুররিয়েত ডেইলি জানায়, শনিবার ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের নবনির্মিত “জনতার উদ্যান” উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় তিনি উল্লেখ করেন, “এক বছরের মধ্যেই আমরা সন্ত্রাসমুক্ত তুরস্কের লক্ষ্য বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি। দেশের বিভিন্ন নিরাপত্তা ইউনিট সমন্বিতভাবে কাজ করছে এবং মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
 

সম্প্রতি পিপলস ইক্যুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (DEM)–এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, এই আলোচনা আগামী দিনগুলোর জন্য গঠনমূলক ও আশাব্যঞ্জক। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, “প্রথমে সন্ত্রাসমুক্ত তুরস্ক, এরপর আল্লাহর ইচ্ছায় পুরো অঞ্চলে শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করা হবে।”
 

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে এরদোয়ান বলেন, “আমরা এক হবো, আমরা একসঙ্গে থাকবো, আমরা সবাই মিলে তুরস্ক হবো।” ইস্তানবুলকে তিনি “আমাদের চোখের মণি” হিসেবে উল্লেখ করে শহরটিকে যেকোনো রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন।
 

বাসস্থান সংকট ও উচ্চ ভাড়ার সমস্যার বিষয়ে প্রেসিডেন্ট জানান, নিম্ন আয়ের নাগরিকদের জন্য দ্রুত সামাজিক আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি নগর পুনর্গঠনকে সময়ের দাবি বলে উল্লেখ করে রাষ্ট্র, পৌরসভা ও নাগরিকদের মধ্যে সহযোগিতার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।