শাহজালাল কার্গো অগ্নিকাণ্ডে আইসিটি খাতে ৩৫ কোটি টাকার ক্ষতি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:৩৮:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:৩৮:৫৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত ১৮ অক্টোবর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) জানিয়েছে, প্রাথমিকভাবে এই ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা ধরা হলেও প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বিসিএসের সদস্য প্রতিষ্ঠানগুলো যে প্রযুক্তিপণ্য আমদানি করেছে, তার বড় অংশ আগুনে পুড়ে গেছে। এতে দেশের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডাটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ ও রিভ সিস্টেম।
প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য বিসিএস সদস্যদের কাছে অনলাইন ফরমের মাধ্যমে তথ্য চাওয়া হয়েছে। সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতি প্রায় ৩৫ কোটি টাকা হলেও, এটি এর চেয়েও বেশি হতে পারে। শুধু সদস্যদেরই নয়, পুরো আইসিটি খাতের জন্য এটি বড় ধাক্কা।”
তিনি আরও বলেন, “আগুনে দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা প্রযুক্তি পণ্য ধ্বংস হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।