ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

প্রতারক চক্র নিয়ে সতর্কতা: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সতর্ক করল অধিদফতর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪৮:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
প্রতারক চক্র নিয়ে সতর্কতা: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সতর্ক করল অধিদফতর
এমপিওভুক্তি ও বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নামে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
 
রোববার (২৯ জুন) উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, প্রতারকরা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ দাবি করছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন, ইনডেক্স সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা বলে টাকা দাবি করছে এই চক্র।
 
অধিদফতর পরিষ্কার জানায়, তাদের সেবা গ্রহণের জন্য কোনো ধরনের অর্থ প্রদানের প্রয়োজন নেই। সব কার্যক্রম নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয় এবং নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়।
 
প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের উদ্দেশে বলা হয়েছে, এমন কোনো ফোনকল বা বার্তা পেলে সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে জানাতে হবে এবং কাউকে কোনো অর্থ না দিতে অনুরোধ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীর নাম ব্যবহার করে অনৈতিক যোগাযোগ করে, তাহলে দ্রুত অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।