ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

মৃত মা-বাবাকে স্বপ্নে দেখার ইসলামী ব্যাখ্যা ও করণীয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:৫৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৯:৫৬:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১,২৭৫ বার পঠিত
মৃত মা-বাবাকে স্বপ্নে দেখার ইসলামী ব্যাখ্যা ও করণীয় ছবি সংগৃহীত

ইসলামি শরিয়তে বাবা-মায়ের মর্যাদা সর্বোচ্চ স্থানে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন—
“তোমার রব আদেশ দিয়েছেন, তোমরা তাঁরই ইবাদত করবে এবং মা-বাবার সঙ্গে সদাচরণ করবে। তাদের কেউ বা উভয়ে বার্ধক্যে পৌঁছালে তাদের ‘উফ’ বলো না, ধমক দিও না, বরং সম্মানজনকভাবে কথা বলো।” (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

মানুষের দেখা স্বপ্ন সাধারণত তিন প্রকার—

১)  কল্পনা বা চিন্তা থেকে আসা স্বপ্ন।
২)  আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন, যা সুসংবাদ, সতর্কতা বা ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত বহন করে।
৩)  শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন, যা মানুষকে ভয় বা দুশ্চিন্তায় ফেলে।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—

“যখন কেয়ামত ঘনিয়ে আসবে, তখন মুসলমানদের স্বপ্ন অধিকাংশই সত্য হবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাধিক সত্যভাষী, তার স্বপ্নও সর্বাধিক সত্য হবে। মুসলমানের স্বপ্ন নবুয়তের পঁয়তাল্লিশ ভাগের একভাগ।” (সহিহ মুসলিম)

মৃত মা-বাবাকে স্বপ্নে দেখা দুইভাবে হতে পারে—

১)  কখনো তা স্মৃতি বা কল্পনা থেকে আসে,
২)  আবার কখনো আল্লাহর পক্ষ থেকে ইশারা হিসেবেও হতে পারে।

যদি কেউ মৃত মা-বাবাকে স্বপ্নে দেখে, তাহলে তাদের জন্য দোয়া, ইস্তেগফার ও সদকা করা উচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে—

“হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।” (সুরা ইসরা, আয়াত: ২৪)

হাদিসে এসেছে,

“কোনো ব্যক্তি জান্নাতে উচ্চ মর্যাদা পেয়ে বলবে—আমি এত মর্যাদা কীভাবে পেলাম? তাকে বলা হবে—তোমার সন্তানের দোয়া ও ইস্তেগফারের কারণে।” (ইবনে মাজাহ, মুসনাদে আহমদ)

এছাড়া, সাহাবিরা মৃত মা-বাবার পক্ষ থেকে সদকা করতেন। যেমন সাদ ইবনে উবাদা (রা.) তাঁর মৃত মায়ের পক্ষ থেকে বাগান সদকা করে দেন, এবং নবীজি ﷺ বলেন—“হ্যাঁ, এটি তোমার মায়ের উপকারে আসবে।” (সহিহ বুখারি)

সুতরাং, মৃত মা-বাবাকে স্বপ্নে দেখা মুসলমানদের জন্য স্মরণ ও অনুপ্রেরণার বার্তা—

তাদের জন্য দোয়া করা, ক্ষমা চাওয়া এবং সদকা করা আমাদের কর্তব্য ও সৌভাগ্যের কাজ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।