ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

তথাকথিত প্রেমের ফাঁদে নির্যাতন: তদন্ত ও শাস্তির দাবি শায়খ আহমাদুল্লাহর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৩৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৩৫:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
তথাকথিত প্রেমের ফাঁদে নির্যাতন: তদন্ত ও শাস্তির দাবি শায়খ আহমাদুল্লাহর ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে তথাকথিত প্রেমের সম্পর্কের মাধ্যমে মুসলিম মেয়েদের ওপর নির্যাতনের ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।
 

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে এক মুসলিম মেয়েকে অজ্ঞান করে নির্যাতনের অভিযোগ উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এছাড়া ওই শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে করা অশালীন মন্তব্যের স্ক্রিনশটও প্রকাশ পেয়েছে।
 

শায়খ আহমাদুল্লাহর মতে, এসব ঘটনা শুধুই ব্যক্তিগত অপরাধ নয়, বরং এর মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ বা উগ্র চিন্তার প্রভাব থাকতে পারে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।
 

তিনি বলেন, “গাজীপুরেও তেরো বছর বয়সী এক কিশোরীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রশাসনের উচিত এসব ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”
 

বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, “অভিযুক্তের ছাত্রত্ব বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন আমরা সমর্থন করি।”
 

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, তথাকথিত প্রেমের সম্পর্কের আড়ালে সংঘটিত সাম্প্রদায়িক বিদ্বেষমূলক অপরাধচক্র শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে।
 

শায়খ আহমাদুল্লাহ সতর্ক করে বলেন, “যদি সত্যিই এ ধরনের ষড়যন্ত্রমূলক অপরাধচক্র সক্রিয় থাকে, তবে এটি দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সম্প্রীতির জন্য অশনি সংকেত। সরকারের এখনই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।