ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ধাতব মুদ্রা ব্যবহারে অনীহা বেআইনি: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০২:১০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০২:১০:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ধাতব মুদ্রা ব্যবহারে অনীহা বেআইনি: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

দেশে লেনদেনের সময় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা নিতে অনীহা দেখানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এমন আচরণ প্রচলিত আইনের পরিপন্থী। ব্যাংকটি সর্বসাধারণকে নগদ লেনদেনে এসব মুদ্রা গ্রহণ ও ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
 

বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকার বাজার ও দোকানে দেখা গেছে, অনেকেই ধাতব মুদ্রা নিতে বা ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করছেন। অথচ প্রচলিত আইন অনুযায়ী ১ ও ২ টাকার এই কয়েনসহ সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রাই বৈধ মুদ্রা হিসেবে গণ্য।
 

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেনদেনে ধাতব মুদ্রা গ্রহণ না করা বাংলাদেশের বৈধ অর্থব্যবস্থার পরিপন্থী। তাই জনগণ, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা এসব মুদ্রা নিয়মিত প্রচলনে রাখেন এবং লেনদেনে কোনো বাধা সৃষ্টি না করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।