ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা জোরদার করেছে মধ্যস্থতাকারীরা, হামাস কর্মকর্তার দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:১৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:৩৭:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা জোরদার করেছে মধ্যস্থতাকারীরা, হামাস কর্মকর্তার দাবি
ইসরায়েলের সাথে আলোচনা এখনো স্থগিত থাকলেও গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির চেষ্টা জোরদার করেছে মধ্যস্থতাকারীরা–– হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন।
 
সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মঙ্গলবার ইসরায়েল ও ইরানের ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে "বড় অগ্রগতি" হচ্ছে এবং তার দূত স্টিভ উইটকফ মনে করেন, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি "খুব কাছাকাছি"।
 
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন ত্রাণ নিতে গিয়েছিলেন।
 
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে মঙ্গলবার বোমা হামলায় সাতজন সৈন্য নিহত হয়েছে, যেটি চালানোর দাবি করেছে হামাস।
 
ইসরায়েল-ইরান সংঘাতের এক সপ্তাহের মাথায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে বুধবার ব্রাসেলসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "আমি মনে করি গাজায় দারুণ অগ্রগতি হচ্ছে, আমার মনে হয় এই হামলার কারণেই এটি ঘটছে।"
তথ্য: বিবিসি বাংলা 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।