ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

অপ্রয়োজনীয় মেগা প্রকল্প ভেঙে ফেলার পরামর্শ বাণিজ্য উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৩৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৩৪:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
অপ্রয়োজনীয় মেগা প্রকল্প ভেঙে ফেলার পরামর্শ বাণিজ্য উপদেষ্টার কর্ণফুলী টানেল ও মেট্রোরেলের মতো মেগা অবকাঠামো প্রকল্পে এক টাকার জায়গায় ২০ টাকা খরচ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কর্ণফুলী টানেল ও মেট্রোরেলের মতো মেগা অবকাঠামো প্রকল্পে এক টাকার জায়গায় ২০ টাকা খরচ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (২৫ জুন) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঋণের টাকায় তৈরি এসব অপ্রয়োজনীয় অবকাঠামো ভেঙে ফেলা উচিত। তিনি বলেন,আমরা এমন সব বিনিয়োগ করেছি, যেখানে অপ্রয়োজনীয়ভাবে এক টাকার জায়গায় ২০ টাকা খরচ হয়েছে। এর ফলে জাতীয় ব্যয়ের একটি বড় অংশ দেশি-বিদেশি ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে, যা টেকসই নয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, তার মন্ত্রণালয় কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাদ দিয়েছে। তিনি বলেন, যেসব প্রকল্প ৭০-৮০ শতাংশ সম্পন্ন হয়েছে, সেগুলো শেষ করতেও প্রচুর অর্থ ব্যয় হবে। আমার ব্যক্তিগত মত হলো, এসব অবকাঠামো ভেঙে ফেলা উচিত। এর কোনো অর্থনৈতিক ব্যবহার নেই। আমাদের উদাহরণ তৈরি করতে হবে, অপ্রয়োজনীয় অবকাঠামো ভেঙে ফেলাও সম্ভব। তিনি আরও বলেন, অর্থের জন্য বারবার আইএমএফের কাছে ছুটে না গিয়ে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে এবং দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।