সিলেট সিটি করপোরেশন ৫ কোটি ২৭ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪০:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪০:৩৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
সিলেট সিটি করপোরেশন (সিসিক) বকেয়া ৫ কোটি ২৭ লাখ ১৪ হাজার ২৩৯ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে নগর ভবনে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিভিশন ১, ২, ৩ ও ৪-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত (ডিভিশন-১), শামস ই আরেফিন (ডিভিশন-২), শ্যামল সরকার (ডিভিশন-৩) ও আব্দুর রাজ্জাক (ডিভিশন-৪)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।