ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় বাংলাদেশকে ৮.৬৭ কোটি ডলার দেবে এডিবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:২৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:২৩:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় বাংলাদেশকে ৮.৬৭ কোটি ডলার দেবে এডিবি রোহিঙ্গা শিবির
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের জরুরি অবকাঠামো ও মৌলিক পরিষেবা উন্নয়নে ৮ কোটি ৬৭ লাখ ডলার অর্থায়ন অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৪ জুন) এডিবির ঢাকা অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 
এই অর্থায়নের মধ্যে ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান এবং ২ কোটি ৮১ লাখ ডলার সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে, যা ‘এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ)’ থেকে সরবরাহ করা হবে।
 
‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় কক্সবাজার ও ভাসানচর অঞ্চলে পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি, রাস্তা ও সেতু, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ সহনশীলতা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে।
 
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই সহায়তা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং স্থানীয় জনগণের সঙ্গে সংহতি গড়ে তুলতে সহায়ক হবে। তিনি জানান, ২০১৮ সাল থেকে এডিবি এ খাতে অনুদান ও ঋণ মিলিয়ে মোট ১৭১.৪ মিলিয়ন ডলার দিয়েছে।
 
প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচরের প্রয়োজন বিবেচনায় পৃথক কৌশল গ্রহণ করা হবে, যা সরকারের প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতা জোরদারে সহায়তা করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।