ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ডিজিটাল ব্যাংকের লাইসেন্সে মূলধন শর্ত বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৬:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ডিজিটাল ব্যাংকের লাইসেন্সে মূলধন শর্ত বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে। এ জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২৫ কোটি টাকা। অর্থাৎ এখন থেকে লাইসেন্স পেতে উদ্যোক্তাদের এই পরিমাণ মূলধন জোগান দিতে হবে।
 

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এর আগে ২০২৩ সালের ১৪ জুন জারি করা নীতিমালায় ডিজিটাল ব্যাংকের জন্য ন্যূনতম মূলধন ধরা হয়েছিল ১২৫ কোটি টাকা, যেখানে প্রচলিত ব্যাংকের জন্য প্রয়োজন হয় ৫০০ কোটি টাকা। নতুন লাইসেন্স ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী দেওয়া হবে এবং পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনের আওতায়।
 

নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের একটি প্রধান কার্যালয় থাকবে, তবে কোনো শাখা থাকবে না। অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা দেওয়া হবে। গ্রাহকরা টাকা জমা ও খরচ করতে পারবেন, তবে কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা পাওয়া যাবে না। এছাড়া ২৪ ঘণ্টাই লেনদেনের সুবিধা থাকবে এবং ভার্চুয়াল কার্ড, কিউআর কোডসহ প্রযুক্তিভিত্তিক পণ্য ব্যবহার করা যাবে। তবে প্লাস্টিক কার্ড দেওয়া হবে না। গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বা এজেন্ট সেবা ব্যবহার করতে পারবেন।
 

ডিজিটাল ব্যাংক এলসি খোলার সুযোগ পাবে না এবং বড় ও মাঝারি শিল্পে ঋণ দিতে পারবে না। কেবলমাত্র ছোট খাতের জন্য ঋণ সুবিধা থাকবে। এছাড়া অনুমোদনের পাঁচ বছরের মধ্যে প্রতিটি ব্যাংককে শেয়ারবাজারে প্রাইমারি শেয়ার (আইপিও) ছাড়তে হবে, যা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের অন্তত সমান হতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।