বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পর্ষদ গঠন
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:২১:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:৩১:২৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৮ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে ছয় সদস্যের নতুন বোর্ড গঠন করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন পরিচালনা পর্ষদে আগের কোনো সদস্যকে রাখা হয়নি। করপোরেট গভর্ন্যান্সের ঘাটতি, ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতা এবং সামগ্রিক সুশাসনের অভাবের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ধারা ৪৭ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক জনস্বার্থে কোনো ব্যাংকের বোর্ড ভেঙে পুনর্গঠন করার ক্ষমতা রাখে। এর মাধ্যমে ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন গঠিত পর্ষদে রয়েছেন পাঁচজন স্বতন্ত্র পরিচালক এবং একজন উদ্যোক্তা পরিচালক। উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরিফুর রহমান। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউসিবি ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস।
তবে নতুন এই বোর্ডে এখনো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী বোর্ড সভায় সদস্যদের মধ্য থেকেই একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।