ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকার শেয়ারবাজারে লেনদেন আবার ৪০০ কোটি টাকা ছাড়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:৫১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:৫১:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ঢাকার শেয়ারবাজারে লেনদেন আবার ৪০০ কোটি টাকা ছাড়াল ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দিনশেষে লেনদেন হয়েছে ৪১৭ কোটি টাকার, যা এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৭ মে সর্বোচ্চ ৫১৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দিনশেষে লেনদেন হয়েছে ৪১৭ কোটি টাকার, যা এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৭ মে সর্বোচ্চ ৫১৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। একই দিনে ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৪ পয়েন্টে। সূচক এতটা বাড়লও এক মাসের বেশি সময় পর। এর আগে ৮ মে সূচক ১০০ পয়েন্ট বেড়েছিল। বাজারসংশ্লিষ্টরা জানান, দরপতনের কারণে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম অবমূল্যায়িত হয়ে পড়েছে। এতে করে উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরে এসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি শীর্ষ ব্রোকারেজ হাউসের নির্বাহী বলেন, ‘‘গত রোববারের তুলনায় সোমবার আমাদের প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ তিন গুণ বেড়েছে। বিনিয়োগকারীরা এদিন শেয়ার কিনেছেন বেশি। আর বড় ক্রেতারা ছিলেন সম্পদশালী বিনিয়োগকারী।’’ আরও কয়েকটি শীর্ষ ব্রোকারেজ হাউসে একই পরিস্থিতি দেখা গেছে। দীর্ঘ দরপতনের কারণে কিছু শেয়ারের দাম এতটাই নেমে গেছে যে বিনিয়োগকারীদের জন্য তা আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে বাজারে অস্থিরতা থাকলে অনেকেই বিনিয়োগে দ্বিধায় থাকেন। লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ডিএসইএক্স সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রাখা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, লাফার্জহোলসিম সিমেন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক ও একমি ল্যাবরেটরিজ। এই ১০ কোম্পানির শেয়ারের দামে সূচক ১৭ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে, সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সী পার্ল বিচ রিসোর্ট, এসিআই লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ব্যাংক এশিয়া, ম্যারিকো বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স ও অ্যাকটিভ ফাইন কেমিক্যালস। এই ১০ কোম্পানির দরপতনে সূচক কমেছে ৫ পয়েন্ট। দিনটিতে ডিএসইতে ৩৯৭ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১৫টির দাম বেড়েছে, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির দাম। ফলে সামগ্রিকভাবে বাজার ছিল ইতিবাচক।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।