ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জুনের প্রথম ২১ দিনে রেমিট্যান্স পায়নি ৯ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:৪০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:৪০:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
জুনের প্রথম ২১ দিনে রেমিট্যান্স পায়নি ৯ ব্যাংক রেমিট্যান্সে এই তারতম্য এবং কিছু ব্যাংকে শূন্য প্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে এসব ব্যাংকের কার্যকরী উদ্যোগের অভাব ও প্রবাসীদের আস্থার ঘাটতি।
চলতি জুন মাসের প্রথম ২১ দিনে দেশে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে দেশের ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংক। রোববার (২২ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, জুনের প্রথম তিন সপ্তাহে রেমিট্যান্স বঞ্চিত ব্যাংকগুলো হলো: রাষ্ট্রীয় মালিকানাধীন: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) বিশেষায়িত ব্যাংক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বেসরকারি ব্যাংক: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক বিদেশি ব্যাংক: হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অন্যদিকে, জুনের প্রথম ২১ দিনে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৫৪ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে ২৫ কোটি ৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ১৩০ কোটি ৯৫ লাখ ডলার, বিদেশি ব্যাংকে এসেছে মাত্র ৩৫ লাখ ৮০ হাজার ডলার। জুনের তিনটি সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ: ১-৭ জুন: ৮৮ কোটি ৩৪ লাখ ডলার ৮-১৪ জুন: ৩০ কোটি ৬ লাখ ডলার ১৫-২১ জুন: ৮০ কোটি ৪৯ লাখ ডলার গত মে মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স, যা এক মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর মার্চে এসেছিল ইতিহাসের সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ডলার, যা টাকায় প্রায় ৪০ হাজার কোটি। রেমিট্যান্সে এই তারতম্য এবং কিছু ব্যাংকে শূন্য প্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে এসব ব্যাংকের কার্যকরী উদ্যোগের অভাব ও প্রবাসীদের আস্থার ঘাটতি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।