ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে হিলি বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:৪৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:৫৫:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে হিলি বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু ছবিঃ সংগৃহীত

দেশে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ কার্যক্রমে অংশ নেবে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান।
 

রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
 

স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানান, আমদানির খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। মাত্র দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমে গেছে। যেখানে গত দুই দিন আগে কেজি প্রতি ৭৫ টাকায় বিক্রি হয়েছে, সেখানে বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
 

এদিকে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, অনুমোদন পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান ইতোমধ্যে এলসি খোলা শুরু করেছে। আশা করা হচ্ছে, সোমবার থেকেই ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।