ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চারগুণ বাড়ানোর লক্ষ্য: বিডা চেয়ারম্যান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:০৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:০৫:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চারগুণ বাড়ানোর লক্ষ্য: বিডা চেয়ারম্যান

বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর হিসেবে কাজ শুরু করলেও প্রত্যাশা অনুযায়ী ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেনি সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, অপারেশন শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি নানা জটিলতা ও প্রযুক্তিগত সমস্যায় পড়েছে, যা কাঙ্ক্ষিত কার্যক্ষমতা অর্জনে বাধা সৃষ্টি করেছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ২০৩০ সালের মধ্যে চারগুণ বাড়াতে প্রযুক্তি, বেস্ট প্র্যাকটিস ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
 

রোববার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের চার নম্বর গেটে ‘শিপিং ও লজিস্টিকস অনলাইন ডেস্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিডা চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

চৌধুরী আশিক মাহমুদ জানান, আরএসজিটি অন্যান্য দেশে কাজের অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশে কার্যক্রমে একাধিক ধাপ আটকে যাওয়ায় অপারেশন ব্যাহত হয়েছে। টেকনিক্যাল সমস্যার কারণে প্রত্যাশিত ভলিউম অর্জন সম্ভব হয়নি। তবে তাদের অর্থায়ন কাঠামো নিয়ে উদ্বেগের কারণ নেই, কারণ ব্যাংকিং আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।
 

সফটওয়্যার সেবার উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল অটোমেশন সময় ও খরচ উভয়ই কমাবে, পাশাপাশি হয়রানি ও দুর্নীতি হ্রাসে সহায়তা করবে। আগে যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক দিন লাগত, এখন তা অনলাইনে তাৎক্ষণিকভাবে করা যাবে।
 

বিডা চেয়ারম্যান আরও জানান, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) ইতিমধ্যে দেশীয় অপারেটর হিসেবে ভালো উদাহরণ তৈরি করেছে। আইএফসির রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে ১.৯ মিলিয়ন টিইইউস পর্যন্ত পরিচালনা সম্ভব, যা সঠিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে আরও বাড়ানো যাবে। বছরের শেষ নাগাদ এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনালের জন্য প্রথম অপারেটর নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
 

তিনি বলেন, জাতীয় স্বার্থে বন্দর পরিচালনায় সেরা অপারেটর নিশ্চিত করা জরুরি। বর্তমান সংস্কার কার্যক্রম শেষ হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে এবং ২০৩০ সালের মধ্যে বন্দরের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।