ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যে কারির কণ্ঠে প্রথম পূর্ণ কোরআন রেকর্ড করা হয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১০:১০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১০:১০:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
যে কারির কণ্ঠে প্রথম পূর্ণ কোরআন রেকর্ড করা হয় শায়খ মাহমুদ খালিল আল-হুসারি, ছবি: সংগৃহীত
ইসলামের ইতিহাসে কোরআনে কারিমের রেকর্ডিং ও সম্প্রচারের ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় রচনা করেন খ্যাতিমান কারি শায়খ মাহমুদ খালিল আল-হুসারি। তিনি মিসরের বাসিন্দা।
 
আধুনিক যুগে কোরআন মাজিদের পূর্ণাঙ্গ তেলাওয়াতের প্রথম অডিও রেকর্ডিং তার কণ্ঠেই সম্পন্ন হয়, যা পরে অডিও ক্যাসেট ও সিডির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে।
 
এ রেকর্ডিং শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহারে নয়, বরং বিশুদ্ধ তাজবিদ ও কেরাতের দৃষ্টিকোণ থেকেও ছিল সর্বোচ্চ মানসম্পন্ন এক ব্যতিক্রমী উদ্যোগ।
 
শায়খ আল-হুসারি যে রেওয়ায়াত (রীতি) অনুসরণে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তা ছিল ‘আসিম থেকে হাফস’-এর বর্ণনা।
 
এই রেকর্ডিং সম্পন্ন হয়েছিল একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে, যার নেতৃত্বে ছিলেন তাজবিদ ও কেরাতের খ্যাতনামা আলেম শায়খ আমের আস-সাইয়্যিদ উসমান। এই কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন মিসরের অভিজ্ঞ কারি ও আলেমগণ। যদিও শায়খ আল-হুসারি ছিলেন অত্যন্ত দক্ষ, কোরআন তেলাওয়াতে পারদর্শী ও সুমধুর কণ্ঠের অধিকারী, তবু এই রেকর্ডিং সহজে সম্পন্ন হয়নি। প্রতিটি আয়াত ও শব্দের উচ্চারণ, মাখরাজ, মদ্দ, কসর ও ওয়াকফসহ সব বিষয়কেই নিখুঁতভাবে নিরীক্ষণ করা হতো।
 
প্রয়োজনে তেলাওয়াতের অংশবিশেষ বারবার রেকর্ড করিয়ে নেওয়া হতো, যেন তাতে কোনোরূপ বিচ্যুতি না থাকে। ওই কমিটি নিশ্চিত করতে চেয়েছিল, এই রেকর্ডিং যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনবদ্য আদর্শ হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমেই আধুনিক যুগে সর্বপ্রথম তেলাওয়াতকৃত পূর্ণাঙ্গ কোরআন অডিওরূপে সংরক্ষিত হয় এবং তা ইসলামি দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করে। পরবর্তীকালে বহু কারি ও প্রতিষ্ঠান এ রেকর্ডিংকে অনুসরণ করে কোরআনের বার্তা ছড়িয়ে দিতে অনুপ্রাণিত হন।
 
শায়খ আল-হুসারির এই ঐতিহাসিক কীর্তি আজও সমগ্র মুসলিম বিশ্বে সমাদৃত এবং কোটি কোটি মুসলমান তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে প্রশান্তি লাভ করেন। আধুনিককালের কোরআন রেকর্ডিং ইতিহাসে তিনি একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।