ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ, জাতিসংঘ সম্মেলনে অংশ নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:০৩:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ফিলিস্তিনের পাশে বাংলাদেশ, জাতিসংঘ সম্মেলনে অংশ নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে  আজ রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
 

দুই দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে, ২৮ ২৯ জুলাই। এটি যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স সৌদি আরব, জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরের গৃহীত প্রস্তাব /আরইএস/৭৯/৮১-এর আলোকে।
 

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষ থেকে গাজায় চলমান মানবিক রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে নতুন করে আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করবেন।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্মেলনে উপদেষ্টা হোসেন ফিলিস্তিনি জনগণের অধিকার টেকসই শান্তির লক্ষ্যে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করবেন। তিনি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর প্রতি বাংলাদেশের অঙ্গীকারও তুলে ধরবেন।
 

এই সম্মেলনকে ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি জোরদার, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা এবং একটি গ্রহণযোগ্য রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ বৈশ্বিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
 

উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং ১৯৮৮ সালে স্বাধীনতা ঘোষণার পর প্রথম দিকেই ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।