বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরি, পদ ৩৯
নবম থেকে ২০তম গ্রেডে নিয়োগ, আবেদন শুরু ১৭ অক্টোবর; শেষ সময় ৭ নভেম্বর ২০২৬
- আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:৪৬:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:৪৬:২২ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
ছবি—সংগৃহীত
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে (বিপিএটিসি) ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা।
নিয়োগ বিজ্ঞপ্তিতে নয় ধরনের পদে জনবল নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে সহকারী পরিচালক (প্রশিক্ষণ) পদে তিনজন এবং সহকারী প্রোগ্রামার পদে দুজন নিয়োগ দেওয়া হবে। উভয় পদই নবম গ্রেডের। এ গ্রেডে বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা।
দশম গ্রেডে পরিবহন তদারককারী পদে একজন নেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। দ্বাদশ গ্রেডে পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পাবেন দুজন। এ পদের বেতন স্কেল ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা।
এ ছাড়া সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে প্রথমটি ১৪তম গ্রেডের এবং পরের দুটি ১৬তম গ্রেডের। ১৪তম গ্রেডের বেতন স্কেল ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা এবং ১৬তম গ্রেডের বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
একই ১৬তম গ্রেডে গাড়িচালক পদে একজন নেওয়া হবে। অন্যদিকে, ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ১৮ জনকে। এ পদের বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা বিপিএটিসির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১৭ অক্টোবর বিকেল ৪টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা।
আবেদন করতে ভিজিট করুন: https://bpatc.teletalk.com.bd/
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।