ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

পতিত সরকারের এমপিদের গাড়ি পানির দামে বিক্রির পরিকল্পনা নেই: এনবিআর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:১৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:১৯:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
পতিত সরকারের এমপিদের গাড়ি পানির দামে বিক্রির পরিকল্পনা নেই: এনবিআর ছবিঃ সংগৃহীত

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ঘোষণা দিয়েছেন যে, যারা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নেবে।
 

তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধায় আনা পতিত সরকারের এমপি-মন্ত্রীদের বিলাসবহুল গাড়িগুলো একটি মহল খুবই নামমাত্র দামে কিনতে চাচ্ছে। কিন্তু এসব গাড়ি বৈদেশিক মুদ্রায় আমদানি করা হয়েছে, তাই সরকার সেগুলো পানির দামে বিক্রি করবে না।
 

শুক্রবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে ব্যবসায়ী বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এসাইকোডা সফটওয়্যারের ব্যবহার নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। বর্তমান সরকার এটি সহজতর করার জন্য কাজ করছে। নতুন সফটওয়্যার সিস্টেম আপডেট করা হচ্ছে, যা এক বছরের মধ্যে কার্যকর হবে। এতে এসাইকোডা ব্যবহারে যে জটিলতা এখন রয়েছে, তা আর থাকবে না।
 

তিনি জানান, আমাদের কাস্টমস গোয়েন্দা, সেন্ট্রাল গোয়েন্দা শুল্ক গোয়েন্দা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বিগত সরকারের বহু মন্ত্রী এমপি সিগারেট আমদানির সঙ্গে জড়িত ছিল। ইদানীং আবার সে প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্ক অবস্থানে আছি এবং কেউ যেন কর ফাঁকি দিতে না পারে, সে বিষয়ে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

তিনি আরও বলেন, অফডক শিপিং এজেন্টদের অযাচিত চার্জ আমদানি-রপ্তানি বাণিজ্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
 

এই সময় চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার শফিউদ্দিন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।