রূপপুরে পারমাণবিক জ্বালানি পৌঁছাবে শনিবার
পাকিস্তানের আকাশসীমা জটিলতায় এক দিন পিছিয়েছে পরিবহন, শুক্রবার ঢাকায় আসছে জ্বালানির চালান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:০৭:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:০৭:০৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯ বার পঠিত
ছবি সংগৃহিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি শুক্রবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে আনা জ্বালানি শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত ফ্লাইট এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দুপুরের মধ্যে জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর প্রস্তুতি রয়েছে। প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৯টি চালানে এই জ্বালানি আনা হবে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি চালান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সরবরাহ শেষ করার পরিকল্পনা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম।
এদিকে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। বুধবার ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। রসাটম জানিয়েছে, প্রধান ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত পরীক্ষায় ভাল্ভের কার্যকারিতা, খোলা-বন্ধ হওয়া, অ্যালার্ম এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই করা হয়েছে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও সহযোগী প্রতিষ্ঠানগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর