ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বিমান বিধ্বস্তে আহতদের পর্যবেক্ষণে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সিঙ্গাপুরের মেডিকেল টিম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বিমান বিধ্বস্তে আহতদের পর্যবেক্ষণে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সিঙ্গাপুরের মেডিকেল টিম ছবি: বাসস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) এসেছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি মেডিকেল টিম। বুধবার তারা ইনস্টিটিউট পরিদর্শন করেছে বলে জানান পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
 

এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সিঙ্গাপুরের মেডিকেল টিম আহতদের পর্যবেক্ষণে রেখেছে এবং পৃথকভাবে রোগীদের অবস্থা মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা পরামর্শ দিয়েছে। রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে, তাই প্রতি ১২ ঘণ্টা পর চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করা হবে।”
 

তিনি আরও জানান, এখনো সিঙ্গাপুরের টিম কতদিন বাংলাদেশে অবস্থান করবে বা আহতদের বিদেশে নেওয়া হবে কিনা— সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
 

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত ৪৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ জন ‘ক্রিটিক্যাল’, ১৩ জন ‘সম্পূর্ণ বিশ্রামে’ এবং ২৩ জনকে ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
 

আজ সন্ধ্যা ৭:১৫ মিনিটে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা যায়, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। আহত ৫৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আজ ভোররাতে ইনস্টিটিউটের আইসিইউতে ৯ বছর বয়সী এক শিশু নাফিস মারা যায়। এর আগের দিন তার বোনও চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিল।
 

তবে আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।