ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:৪৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:৪৪:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
 
হাইকমিশন সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন, যাদের পোড়া রোগীদের চিকিৎসায় বিশেষ খ্যাতি রয়েছে। চার সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দুইজন চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।
 
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা প্রটোকল নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দেন।
 
ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন জানান, বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সহায়তার প্রস্তাব আসছে। ভারত, আমেরিকা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞরাও সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমান চিকিৎসা প্রটোকল অনুসারে কাজ চলছে, তবে ভালো পরামর্শ থাকলে তা গ্রহণ করা হবে।
 
সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং বহু শিক্ষার্থী আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।