ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫৫ বার পঠিত
স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এর আগে রাজধানীর মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দুটি পরীক্ষা স্থগিত করা হয়। তারও আগে কুমিল্লা অঞ্চলে বন্যা (শুধু কুমিল্লা বোর্ড) এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার কারণে (শুধু গোপালগঞ্জ জেলা) আরও কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল।
 
নতুন রুটিন অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১০ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা ১৫ জুলাইয়ের পরিবর্তে হবে ১৩ আগস্ট (বুধবার), যা শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ২২ জুলাইয়ের পরিবর্তে ১৭ আগস্ট (রোববার) এবং বালাগত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়), তাজবীদ প্রথম পত্র (মুজাঝিদ মাহির বিভাগ) পরীক্ষাগুলো ২৪ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট (মঙ্গলবার)।
 
রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।