বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেফতার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৫৬:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:৩১:১৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি সংগৃহীত
বান্দরবানে বিএনপির কার্যালয় ভাঙচুর ও যুবদল নেতার ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে করা আলদা ২টি মামলায় পৌর যুবলীগের সহ-সভাপতি শিবু চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাতে বালাঘাথা এলাকা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠান।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই গভীর রাতে শহরের পৌর এলাকার আর্মিপাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে ১৭ জুলাই ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে শিবু চৌধুরীও একজন অভিযুক্ত।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শিবু চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।