ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত, আলোচনায় যুদ্ধবিমান দুর্ঘটনা ও ‘জুলাই সনদ’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত, আলোচনায় যুদ্ধবিমান দুর্ঘটনা ও ‘জুলাই সনদ’ ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনের নেতারা। মঙ্গলবার (২২ জুলাই) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে আলোচনায় আসে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ‘জুলাই সনদ’।


বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানানো হয়েছে এবং আহতদের চিকিৎসা ও পরিবারকে সহায়তার বিষয়টি সরকারকে জানানো হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের আরও কঠোর ভূমিকা প্রয়োজন বলেও পরামর্শ দেন তিনি।


ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে। সচিবালয়ে বারবার হামলা প্রশাসনিক ব্যর্থতা কিনা, তা তদন্তের দাবি জানানো হয়েছে। তিনি নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ এবং কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।


তবে বৈঠকে উপস্থিত বিএনপি ও এনসিপির কোনো প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।