ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

বরগুনায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এএসআইয়ের মৃত্যু

পুলিশ লাইন্সে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:৫২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:৫২:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
বরগুনায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এএসআইয়ের মৃত্যু ছবি সংগৃহীত

বরগুনা পুলিশ লাইন্সে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. বেলাল হোসেন নামে এক এএসআই সশস্ত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল ৭টা ৩২ মিনিটে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
 

মো. বেলাল হোসেন বরগুনা জেলা পুলিশ লাইন্সে এএসআই সশস্ত্র হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। তার বাবা মো. রুস্তম হাওলাদার এবং মা মোসাম্মাৎ জয়নব বেগম।
 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবারের দায়িত্ব বণ্টন অনুযায়ী বেলাল হোসেনকে বরগুনা পুলিশ লাইন্স কম্পাউন্ডের ১ ও ২ নম্বর গেটে পাহারার দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটের দিকে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
 

সহকর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাকে প্রথমে পুলিশ হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে সকাল ৭টা ৩২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত্যুকালে বেলাল হোসেনের বয়স হয়েছিল ৪০ বছর ৫ মাস ২৬ দিন। তিনি ২০০৬ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ পুলিশে যোগ দেন। মৃত্যুর সময় তার চাকরিকাল ছিল প্রায় ২০ বছর ৪ মাস।
 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরগুনা জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

বরগুনা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা স্বাক্ষরিত শোকবার্তায় বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। শোকাহত পরিবারের পাশে থাকার জন্য প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানিয়েছে জেলা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।