ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নড়াইলে ইয়াবা, এস্কাফ ও গাঁজাসহ যুবক আটক

বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ও মাদক উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:৪৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:৪৮:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫০ বার পঠিত
নড়াইলে ইয়াবা, এস্কাফ ও গাঁজাসহ যুবক আটক ছবি সংগৃহীত

নড়াইল সদর পৌরসভার আলাদাতপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা, এস্কাফ সিরাপ ও গাঁজাসহ সাকিব আল সালমান নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ডিএনসি।
 

মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলাদাতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাকিব ওই গ্রামের মুন্সি আলমগীরের ছেলে।
 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, অভিযানের সময় মুন্সি আলমগীরের দুইতলা বাড়ির নিচতলায় তল্লাশি চালানো হয়। এ সময় বসতঘরের বক্স খাটের ড্রয়ার থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সাকিবের প্যান্টের পকেট থেকে এক বোতল এস্কাফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
 

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানিয়েছেন, গত এক বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে নড়াইলে বিক্রি করে আসছিলেন তিনি। তবে তার বিরুদ্ধে আগে কোনো মামলা নেই বলে জানিয়েছে ডিএনসি।
 

এ ঘটনায় সাকিব আল সালমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।