ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো মতভিন্নতা নেই: তাহের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০৪:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো মতভিন্নতা নেই: তাহের ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলে কোনো মতভিন্নতা বা বিভেদ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

জামাতের নায়েবে আমির বলেন, ‘কোনো একটি মহল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার দুর্বলতা রয়েছে। বাংলাদেশে নতুন করে কেউ যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে ।

 
তিনি আরও বলেন, ‘সরকারকে আরও কঠোর হতে বলেছি। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে, তাই পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলেছি।’
 
অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছেন এবং থাকবেন উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ রয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সব দল বলেছে ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো মতভিন্নতা বা বিভেদ নেই।’
 
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সব দলের ঐক্য দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো বলেছে তারা ঐক্যবদ্ধ থাকার দৃশ্যমান প্রমাণ হলো কমিশনের বৈঠকে অংশ নিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা বৈঠকেও একত্রিত হয়েছেন।’

 
রাজনৈতিক দলগুলো বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।
 
এর আগে রাত ৯টার দিকে চলমান পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে প্রধান চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।



 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।