ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চিকিৎসার জন্য চীন যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:১৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
চিকিৎসার জন্য চীন যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর। ছবি-সংগৃহীত

চিকিৎসার জন্য চীনে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বুধবার দুপুর দুইটায় ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নিবেন তিনি।

লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগে নানা ধরণের অসুস্থতায় ভুগছেন বাবর। ইউরোপ-আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরে এসব রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা থাকলেও ব্যয় সংকোচনের জন্য তিনি চীনে যাচ্ছেন। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকার ও পরে পুরো আওয়ামী আমল জুড়েই কারাগারে ছিলেন এই বিএনপি নেতা। এসময়ে তার নামে দায়ের অনেকগুলো মামলার মধ্যে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবগুলো মামলা থেকে খালাস পান তিনি।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়লাভ করেন তিনি। ২০০১-২০০৬ মেয়াদে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।