ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

পারমাণবিক কর্মসূচি বন্ধ করছেন না তেহরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১০:০২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১০:০২:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
পারমাণবিক কর্মসূচি বন্ধ করছেন না তেহরান ছবি: সংগৃহীত

তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছেড়ে দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যা গত মাসে মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। খবর আল জাজিরার

 

সাক্ষাৎকারের শুরুতে আরাঘচি জানান, ইরান বর্তমানে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না, তবে আলোচনার দরজা তাদের জন্য খোলা রয়েছে।

তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র এমন কোনো প্রস্তাব নিয়ে আসে যা দুই দেশের জন্যই উপকারি হয়, তাহলে আমরা তাদের সঙ্গে যোগাযোগে আগ্রহী।”
 

আরাঘচি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। তিনি আশ্বস্ত করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করবে না। একইসাথে, তিনি আশা প্রকাশ করেন যে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেবে।

 

এই মন্তব্যগুলো ফক্স নিউজে প্রচারিত একটি ১৬ মিনিটের সাক্ষাৎকারে উঠে আসে, যে চ্যানেলটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতম মিডিয়া হিসেবে পরিচিত।
 

সাক্ষাৎকারে আরাঘচি প্রস্তাব দেন, “চলুন, আলোচনার মাধ্যমে আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছাই। অতীতেও একবার আমরা এমনটা করেছি, ভবিষ্যতেও করতে প্রস্তুত আছি।”

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন একটি পরমাণু চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে কয়েক দফা বৈঠকের পর ১৩ জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানজুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে আলোচনার প্রক্রিয়া ভেঙে পড়ে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।