ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ, কারণ ‘স্বাস্থ্যগত’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৯:৩২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৯:৩২:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ, কারণ ‘স্বাস্থ্যগত’ জগদীপ ধনখড়। সংগৃহীত ছবি

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। বিবিসি জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
 
২০২২ সালের ৭ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ধনখড়। তিনি ছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মনোনীত প্রার্থী। এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের মার্চ মাসে হৃদরোগজনিত সমস্যা নিয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হন তিনি।
 
পদত্যাগপত্রে ধনখড় উল্লেখ করেন, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।” একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রীদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
 
ধনখড় বলেন, “উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে আমি যেভাবে আন্তরিকতা ও আস্থা পেয়েছি, তা আজীবন স্মরণে থাকবে। ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও বিকাশের ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত।”
 
পদত্যাগের পরপরই নতুন উপরাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আলোচনায় সরব হয়েছে ভারতীয় রাজনৈতিক অঙ্গন।
 
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।