ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বিমান বিধ্বস্তে নিস্তব্ধ মাইলস্টোন: শিক্ষার্থীদের ৬ দফা দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৯:২১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৯:২১:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বিমান বিধ্বস্তে নিস্তব্ধ মাইলস্টোন: শিক্ষার্থীদের ৬ দফা দাবি ছবি সংগৃহীত

আজকের সকালটি ছিল এক ব্যতিক্রমী ও বিষণ্ণ সূচনা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের হায়দার আলী ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার পর পুরো এলাকা এখন নিস্তব্ধ ও নিরাপত্তা বলয়ে ঘেরা। যেখানে প্রতিদিন শিশুদের কোলাহলে মুখর থাকত প্রাঙ্গণটি, সেখানে আজ ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ।


এই ভবনে আগে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হতো। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে।


এদিকে, সকালে স্কুলের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। সকাল ৯টায় শুরু হওয়া প্রতীকী অবস্থান কর্মসূচিতে তারা ৬ দফা দাবি উপস্থাপন করে। দাবিগুলো হলো:

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেন বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে

দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় এবং তাদের পাশে দাঁড়ায় অভিভাবক ও স্থানীয়রাও। এখন অপেক্ষা, কত দ্রুত কর্তৃপক্ষ এসব দাবির ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।