ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: সমাপ্তি ঘোষণা আজকের উদ্ধার কাজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:০১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:০১:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: সমাপ্তি ঘোষণা আজকের উদ্ধার কাজ ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে আজকের উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ।
 
ডিএমপির উত্তরা জোনের উপ-কমিশনার মহিবুল জানান, ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত উপস্থিতি এবং সাধারণ মানুষের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
 
তিনি আরও বলেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা থাকবে এবং সেখানে কেউ প্রবেশ করতে পারবে না।
 
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একাই বিমানটি পরিচালনা করছিলেন। এই দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।
 
উদ্ধারকাজ শেষে জানানো হয়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে সিআইডি, বিমানবাহিনী ও অন্যান্য বিশেষজ্ঞ দল পুনরায় কাজ শুরু করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।