ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সীমান্ত নিরাপত্তায় ঐতিহাসিক সিদ্ধান্ত: মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০১৩ ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ খালা, শিশুকে পাওয়া গেছে নিরাপদে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৪৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৪৯:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ খালা, শিশুকে পাওয়া গেছে নিরাপদে ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন লামিয়া আক্তার সোনিয়া নামের এক নারী। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে সময় সংবাদকে সোনিয়ার ভগ্নিপত্নী সাথী আক্তার জানান, দুপুরে খালা সোনিয়া তার মেয়ে আসমাউল হোসনা জাইরাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। দুর্ঘটনার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে জাইরাকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ তাকে তার দাদার কাছে হস্তান্তর করেছে।
 
সাথী আক্তারের দাবি, তিনি ফেসবুকে পোড়া একটি জাতীয় পরিচয়পত্রের ছবি দেখে লামিয়ার সন্ধান পেয়েছেন বলে ধারণা করছেন। লামিয়ার মোবাইল ফোন বন্ধ এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
 
আসমাউল হোসনা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার সময় সে স্কুলেই ছিল।
 
এদিকে, উম্মে আফিয়া নামে আরও এক শিক্ষার্থীর খোঁজে স্বজনেরা স্কুলে উপস্থিত হন। আফিয়ার চাচি শম্পা আক্তার জানান, ক্লাস শেষে কোচিংয়ে থাকার কথা ছিল তার, কিন্তু দুর্ঘটনার পর থেকে কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না।
 
সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।