ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান একদিকে ঢুকে, আরেকদিকে বেরিয়ে যায়!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৬:০১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৬:০১:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান একদিকে ঢুকে, আরেকদিকে বেরিয়ে যায়! ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
 
সরেজমিনে দেখা গেছে, বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে সজোরে আছড়ে পড়ে এবং নিচতলা ভেদ করে ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ভবনটি পশ্চিমমুখী এবং এর মাঝখানে রয়েছে প্রধান ফটক ও দোতলায় ওঠার সিঁড়ি।
 
বিমানটি প্রধান ফটক ভেঙে নিচতলার স্টাফ কক্ষে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, সাধারণত এই কক্ষে স্টাফরা বসে থাকেন।
 
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, রেড ক্রিসেন্ট, স্থানীয় থানা-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা বিশেষ যন্ত্র ব্যবহার করে বিধ্বস্ত বিমানটির অংশ কেটে বের করছেন।
 
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ ৪৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
ঘটনার পরপরই শিক্ষার্থীদের স্বজনরা স্কুলের মাঠে ও প্রধান ফটকের সামনে ভিড় জমায়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।