ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে পাইলটসহ ৪ জন নিহত, ৬০ জন বার্ন ইনস্টিটিউটে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪৯:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে পাইলটসহ ৪ জন নিহত, ৬০ জন বার্ন ইনস্টিটিউটে ছবি: সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, একজন ঘটনাস্থলেই এবং পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
 
ঘটনার পরপরই আইএসপিআর, বার্ন ইনস্টিটিউট এবং স্কুলের এক শিক্ষক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আইএসপিআরের তথ্যমতে, দুর্ঘটনার পর পাইলটসহ পাঁচজনকে সিএমএইচে নেওয়া হয় এবং সেখানে বিকেল পৌনে ৪টার দিকে পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান জানান, ৬০ জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তিনি বলেন, "আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।"
 
বিধ্বস্তের পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় জনতা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে এলাকাজুড়ে জরুরি সেবা সংস্থাগুলোর টহল জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।