ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৬, আহত দেড় শতাধিক: সুচিকিৎসা নিশ্চিতের দাবি আরিফুল ইসলাম আদীবের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪৬:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৬, আহত দেড় শতাধিক: সুচিকিৎসা নিশ্চিতের দাবি আরিফুল ইসলাম আদীবের ছবি কৃতজ্ঞতা: সময় সংবাদ
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন এবং আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ, যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই বিকেল সাড়ে ৪টার দিকে এই তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিমানটিতে একাই ছিলেন এবং এই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
 
আইএসপিআর জানায়, বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
 
বিমান বিধ্বস্তের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বলেন, “জুলাই-আগস্টের আহতদের চিকিৎসায় গাফিলতি আমরা দেখেছি। এবারের ঘটনায় যেন সুচিকিৎসা নিশ্চিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি দিতে হবে।” তিনি আরও জানান, এনসিপির প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে রক্তসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে। পাশাপাশি তিনি ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ চলার যৌক্তিকতা নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।
 
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, “শহীদদের আত্মার শান্তি কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেই প্রত্যাশা করছি। রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”
 
ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা তৎপরতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। আহতদের দ্রুত সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।