ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

হরমুজ প্রণালি খুলতে ক্ষতিপূরণ দাবি ইরানের, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো

নৌ চলাচলের স্বাধীনতার বিনিময়ে সম্পদ ছাড়ের বিষয়টিও আলোচনায় রয়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:১৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:১৮:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
হরমুজ প্রণালি খুলতে ক্ষতিপূরণ দাবি ইরানের, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো সংগৃহীত ছবি
 

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করছে ইরান। তেহরানের এই অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় দেশগুলো। বিশ্লেষকদের মতে, প্রণালির নৌ চলাচল নিয়ে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৃহত্তর দরকষাকষির অংশ।
 

কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল এতাইবি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়গুলো অনেকটাই পরস্পর সম্পর্কিত। ইরান যে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ করছে, তার জন্য ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি আলোচনায় রয়েছে।
 

তিনি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানকে কী সুবিধা দেওয়া হবে, সেটিই এখন আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে নৌ চলাচলের স্বাধীনতার বিনিময়ে জব্দ করা ইরানি সম্পদের আরও কিছু অংশ ছেড়ে দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।
 

আল এতাইবির মতে, ক্ষতিপূরণের দাবি ইরানের কোনো স্থায়ী নীতিগত অবস্থানের চেয়ে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টির একটি দরকষাকষির কৌশল। এ কারণেই উপসাগরীয় দেশগুলো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
 

তিনি সতর্ক করে বলেন, ইরান এখন হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করলে ভবিষ্যতেও একই ধরনের নতুন দাবি উঠতে পারে। এতে আলোচনা দীর্ঘায়িত হয়ে অনির্দিষ্ট দরকষাকষিতে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে, যা পারস্পরিক আস্থা তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে।
 

আল এতাইবি মনে করেন, সংকট নিরসনে ওমানের মধ্যস্থতায় ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি সংলাপও পুনরায় শুরু করা প্রয়োজন। জব্দ করা ইরানি সম্পদ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারলে পরিস্থিতি সমাধানের দিকে এগোতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।