ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শহীদ ও আন্দোলনের ইতিহাস সংরক্ষণে নতুন উদ্যোগ, দর্শনার্থীদের জন্য খুলবে ৬ আগস্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:১১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০১:৩২:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ৫ আগস্ট সকাল ৯টায় তিনি এ জাদুঘরের উদ্বোধন করেন।
 

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকের মাধ্যমে তাকে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ইতিহাস তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্দোলনের ঘটনাপ্রবাহ এবং শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানসহ আরও অনেকে।
 

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পাবেন। এর আগে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয়, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, এবং অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে।
 

উল্লেখ্য, গণভবন দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছিল। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ওই স্থাপনাতেই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত উপকরণ সংরক্ষণ করে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। নানা চ্যালেঞ্জ অতিক্রম করে অবশেষে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।