ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:০৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:০৩:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার সংগৃহীত ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি ও উত্তেজনার পর টানা চারদিন জারি থাকা কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
 

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কোনো কারফিউ বা ১৪৪ ধারা বলবৎ থাকবে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।
 

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এনসিপি কর্মীরা। এতে সহিংসতা চরমে পৌঁছায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হন। ওই রাতেই জেলায় কারফিউ জারি করা হয়, যা পরবর্তী চারদিন বিভিন্ন সময়সীমায় কয়েক দফায় বাড়ানো হয়।
 

এ ঘটনায় পুলিশ চারটি পৃথক মামলা করেছে, যাতে প্রায় ৬ হাজার জনকে আসামি করা হয়েছে।
 

সর্বশেষ ঘোষণায় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দোষীদের আইনের আওতায় আনতে কঠোর অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।