ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

টেলিকম নীতির খসড়া পর্যালোচনায় ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
টেলিকম নীতির খসড়া পর্যালোচনায় ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন
টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির খসড়া পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে এই কমিটির সভাপতি করা হয়েছে।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রস্তাবিত নীতির পটভূমি বিশ্লেষণ, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে নীতির প্রত্যাশিত ও অপ্রত্যাশিত প্রভাব মূল্যায়ন করে কমিটিকে সুপারিশ দিতে হবে। একইসঙ্গে নীতির আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রভাব, বাস্তবায়নের কারিগরি সক্ষমতা এবং আইনি প্রয়োগ কৌশলও বিশ্লেষণ করতে বলা হয়েছে।
 
কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং যেকোনো সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ কিংবা অংশীজনকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সহায়তা প্রদান করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।