ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:১৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:১৯:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে! ছবি: সংগৃহীত
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া ৬৫ জন মেডিকেল অফিসারের চাকরি বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (২০ জুলাই) বিকেলে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম।
 
তিনি বলেন, “নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা উঠেছে। তাই পরিচালনা বোর্ডের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সর্বসম্মতভাবে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নিয়ম মেনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নতুনভাবে ৪২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।”
 
এর আগে গত ৪ জুলাই কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই অভ্যন্তরীণভাবে ৬৫ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। অধিকাংশ নিয়োগপ্রাপ্ত একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী হওয়ায় চিকিৎসক সমাজে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।
 
তদন্তে উঠে আসে, পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্ট। পরিচালক ডা. মাহবুবুল হক ও নিয়োগ কমিটির প্রধান ডা. একেএম আজিজুল হক অভ্যন্তরীণ বিজ্ঞপ্তির মাধ্যমে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেন। জাতীয় দৈনিক কিংবা ওয়েবসাইটে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
 
বঞ্চিত চিকিৎসকরা অভিযোগ করেছেন, হাসপাতালে কর্মরত অনারারি চিকিৎসকদের একটি অংশকে হঠাৎ নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই কোনো প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার অংশ হননি। লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই নিয়োগের ফলে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হন।
 
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও পাঠানো হয়।
 
তদন্তে একাধিক অনিয়ম প্রমাণিত হয়। জানা গেছে, ২০২১ সালেও একই পদ্ধতিতে ৬০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে পরে স্থায়ীকরণ করা হয়। এবারও একই কৌশল অনুসরণ করায় বঞ্চিত চিকিৎসকরা একে ‘জুলাই বিপ্লবের আদর্শের সঙ্গে প্রতারণা’ বলে উল্লেখ করেছেন।
 
তাদের দাবি, শিশু হাসপাতাল স্বায়ত্তশাসিত হলেও এর বাজেটের এক-তৃতীয়াংশ আসে সরকার থেকে, তাই নিয়োগে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলা উচিত ছিল—কিন্তু সেটি প্রতিটি ধাপে উপেক্ষিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।