ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:৫৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:৫৯:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা ছবি: সংগৃহীত
প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত এইচএসসির পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বোর্ড কর্তৃপক্ষ। আগামী ১২ আগস্ট সকাল ১০টায় স্থগিত বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
রোববার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানান, ‘কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার চলমান এইচএসসি পরীক্ষার ১০ জুলাইয়ের বিষয়গুলোর স্থগিত করা পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বোর্ডের অধীনে থাকা কয়েকটি জেলায় হঠাৎ বন্যা পরিস্থিতি অবনতি হলে জরুরি সিদ্ধান্তে গত ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
 
তিনি আরও জানান, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া বিষয়গুলি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীকে যথানিয়মে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।