ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভিড়ে গাড়ি তুললেন চালক, টেনে বের করলেন ক্ষুব্ধ পথচারীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১০:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:০৮:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ভিড়ে গাড়ি তুললেন চালক, টেনে বের করলেন ক্ষুব্ধ পথচারীরা লস অ্যাঞ্জেলেসে শনিবার ভিড়ের মধ্যে তুলে দেওয়া গাড়িটি। ছবি: এএফপি/এনবিসি নিউজ
লস অ্যাঞ্জেলেসের একটি নাইটক্লাবের বাইরে শনিবার শুরুর ঘণ্টাগুলোতে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
 
পুলিশের বরাতে এনবিসি নিউজ জানায়, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উপস্থিত লোকজনের ওপর গাড়িটি তুলে দেন বলে মনে করা হচ্ছে। এ ঘটনার পর ক্ষুব্ধ পথচারীরা তাকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করেছেন।
 
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট-এলএপিডি জানায়, ঘটনাস্থলের ক্যামেরাগুলো এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে ঘটনাটি ইচ্ছাকৃত বলে মনে করা হচ্ছে।
 
ইস্ট হলিউডের ভারমন্ট অ্যাভিনিউ ও সান্তা মনিকা বোলেভার্ড মোড়ের কাছের এলাকাটিতে রাত দুইটার দিকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার খবর পেয়ে সাড়া দেন এলএপিডির টহল কর্মকর্তারা।
 
এলএপিডি এক আপডেটে জানায়, কর্মকর্তারা এসে দেখেন, পথচারীরা গাড়ির চালকের ওপর আক্রমণ করছেন। পরিস্থিতি দেখে তারা নিশ্চিত হন যে, তার ওপর গুলি চালানো হয়েছে।
 
এলএপিডির সার্জেন্ট ট্র্যাভিস ওয়ার্ড জানান, গাড়ি তুলে দেওয়ার পর চালককে গুলি করা হয়। তাকে হাসপাতালে নিয়ে সার্জারি করা হয়েছে। এ কারণে চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, তা নিশ্চিত করতে পারেনি এলএপিডি।
 
চালককে গুলি করা ব্যক্তির বিষয়ে এলএপিডি জানায়, ওই ব্যক্তি একজন হিস্পানিক পুরুষ, যার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট ৯ ইঞ্চি। তার ওজন ১৮০ পাউন্ড।
 
হামলাকারীর মাথা ন্যাড়া ও গায়ে ছিল নীল রঙের জার্সি, যার হাতে সম্ভবত ছিল সিলভার রঙের রিভলবার।
 
এলএপিডি আরও জানান, ওই ব্যক্তি হেঁটে ঘটনাস্থল ছাড়েন এবং তাকে সর্বশেষ ভারমন্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমের দিকে যেতে দেখা যায়।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।