ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ইরান আলোচনায় আগ্রহী বলে দাবি ট্রাম্প, দিলেন নতুন সামরিক হুঁশিয়ারি

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন সামরিক হুঁশিয়ারিও দিয়েছেন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:১৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:১৯:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০০ বার পঠিত
ইরান আলোচনায় আগ্রহী বলে দাবি ট্রাম্প, দিলেন নতুন সামরিক হুঁশিয়ারি ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নতুন একটি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান আগ্রহী। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন করে সামরিক পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন।
 

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্র সফররত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ট্রাম্প।
 

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের অবসান ঘটাতে সংলাপ চায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে আগ্রহ দেখাচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, অর্থবহ আলোচনা না হলে ওয়াশিংটন কোনো বৈঠকে আগ্রহী নয়।
 

এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। নাতাঞ্জ অঞ্চলের পিক্যাক্স মাউন্টেনে ইরান সেন্ট্রিফিউজ স্থানান্তর করেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই এলাকায় প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র দ্রুত ও জোরালো পদক্ষেপ নিতে পারে।
 

মার্কিন মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করে রিপাবলিকান পার্টির নির্বাচনী সম্ভাবনায় প্রভাব ফেলতে চাইছে। তবে তিনি দাবি করেন, নির্বাচনের চেয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তাকেই অগ্রাধিকার দেবেন।
 

সংবাদ সম্মেলনে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সম্ভাব্য নৌ অবরোধ নিয়েও কথা বলেন ট্রাম্প। তার ভাষ্য, হুথিরা যদি সৌদি আরবের বন্দরগুলো লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, অতীতে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছিল এবং এরপর দীর্ঘ সময় তাদের পক্ষ থেকে তেমন কোনো হুমকি দেখা যায়নি।
 

এর আগে বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ট্রাম্প। বৈঠকে লেবাননকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

সূত্র: আলজাজিরা, বিবিসি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।