ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নিট প্রশ্নফাঁস নিয়ে মোদীর সাফাই: অপরাধীদের কঠোর শাস্তির দাবি

এনডিএ বৈঠকে প্রশ্নফাঁস প্রসঙ্গ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৪৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৪৬:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
নিট প্রশ্নফাঁস নিয়ে মোদীর সাফাই: অপরাধীদের কঠোর শাস্তির দাবি ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষেসাফাই গাইলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার (২১ জুলাই) বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) পার্লামেন্টারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁসের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি জানান, নিট (NEET) পরীক্ষা প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন যে, প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার সাঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিয়েছে। ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নিট পুনঃপরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং কোনো বিলম্ব ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চান, অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে এ ধরনের গুরুতর অপরাধের ঘটনা আর না ঘটে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।